জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ধর্ম পরিবর্তন ও সংশোধন করতে চাইলে চারটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচনের কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ধর্ম পরিবর্তন কিংবা ধর্ম পরিবর্তনের কারণে এনআইডিতে নিজের নাম, পিতামাতার নাম বা স্বামী কিংবা স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে যা জমা দিতে হবে।
১) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি
২) রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা (প্রযোজ্য ক্ষেত্রে)
৩) প্রযোজ্য শিক্ষা সনদ (জাতীয় পরিচয়পত্র সংশোধনের ০৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সংশোধিত শিক্ষা সনদ প্রদানের এনআইডিতে ধর্ম পরিবর্তন করবেন যেভাবেঅঙ্গীকার নামা)
৪) মেয়র-চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কাগজপত্রসহ আবেদনপত্র নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এরপর সেটি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার পর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তি করবেন।