পরিবারকে সময় দেওয়া রোনালদোকে এক ম্যাচের ছুটি

ক্লাব ফুটবলের বিরতিতে কোপা আমেরিকা বা ইউরোর জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের সঙ্গে খেলবে পর্তুগাল। সেই ম্যাচে ছুটি পেয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।

পরিবারের সঙ্গে ক্লাব মৌসুমের বিরতির সময়টা একান্তে কাটাচ্ছেন রোনালদো। তাই তাকে বিশ্রাম দিয়েছেন জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্লোভেনিয়ার বিপক্ষে পরের প্রীতি ম্যাচেই দলে যোগ দিবেন সৌদি প্রো লিগে এবার সর্বোচ্চ ২৩ গোল করা রোনালদো। তার সঙ্গে যোগ দিবেন জোয়াও ফেলিক্স, ভিতিনহাদের মত তারকারাও।

দুটি প্রীতি ম্যাচের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দলে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নাম ছিল জোয়াও ফেলিক্স, দিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহাদের। সেটা ২৪ জনে নামিয়ে আনায় বাদ পড়েছেন এই তারকারা। তবে সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে ফিরবেন সবাই।