টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে আগামী ১ জুন থেকে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজন হবে এই ক্রিকেট উৎসবের। তার আগে ট্রফি ঘুরবে ১৫টি দেশে।
দুইবারের বিশ্বকাপ জয়ী ক্রিস গেইল ও যুক্তরাষ্ট্রের বোলার আলী খানের হাত ধরে শুরু হলো এই ট্রফি ট্যুর।
নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু হয়েছে ট্রফির ভ্রমণ। শহরের আইকনিক আকাশচুম্বি ভবনে নেভি-পিংক আলো জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ট্রফি ট্যুর।
এবার ট্রফি ঘুরে বেড়াবে আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডার মতো দেশেও।
যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজের আটটি ভেন্যুতে হবে লড়াই।