আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ‘দরদ’ সিনেমার টিজার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা উঠবে সেখানে।
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ওমর সানী অভিনীত সিনেমা ‘ডেডবডি’। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক ইকবাল।
কন্যাসন্তানের মা হলেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন গায়িকা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমণি। এখানে আরও অভিনয় করছেন সোহম ও মধুমিতা সরকার। ‘ফেলুবকশি’ শিরোনামে এ সিনেমার শুটিং শুরু হবে ২৬ মার্চ। এটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা।
ফের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের কালজয়ী দুই সিনেমা। তার ‘দ্য ডার্ক নাইট’ ও ‘ইন্টারস্টেলার’ আবারও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।
ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা : জ্বীন-২’ একা দেখতে পারলে লাখ টাকা পুরস্কার দেবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বলিউডের সাড়া জাগানো ‘টুয়েলভথ ফেল’ সিনেমা খ্যাত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে পদোন্নতি দিয়ে মহাপরিদর্শক (আইজি) করা হয়েছে।
ইংরেজবিরোধী আন্দোলন ‘ভারত ছাড়ো’র প্রেক্ষাপটে নির্মিত এবং সারা আলী খান অভিনীত ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ আগামী ২১ মার্চ আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে।