ময়মনসিংহের ত্রিশালে থানার তিন সদস্যকে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেওয়া আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে ত্রিশাল থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, গত রবিবার রাতে উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামে আসামি বেদেনা খাতুনকে গ্রেপ্তার করতে গেলে আসামির ছেলে হারুন মিয়া ও নাঈম মিয়া পুলিশ সদস্যদের ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আসামি ছিনিয়ে নেয়। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।