রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে?

প্রশ্ন: রোজা অবস্থায় চোখে ড্রপ দিলে গলায় ড্রপের স্বাদ পাওয়া যায়। রোজা রেখে গলা ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কি?

-সাজাহান খান, মিরপুর। 

উত্তর: চোখে ড্রপ, ওষুধ, সুরমা, মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। যদিও এগুলোর স্বাদ গলায় উপলব্ধি হয়। কারণ চোখে ওষুধ ইত্যাদি দিলে রোজা না ভাঙার বিষয়টি হাদিস ও ফিকহ শাস্ত্রের মূলনীতি দ্বারা প্রমাণিত। [সূত্র : (ক) জাদিদ ফিকহি মাসায়িল, খণ্ড-১, পৃ. ১৮৩; (খ) আলিম ইবনুল আলা, আল-ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড-২, পৃ. ৩৬৬)