রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

পবিত্র রমজান মাসে জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ব্যবসায়ী ও ভোক্তাদের কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি এক গণ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন। 

বিজ্ঞপ্তিতে খাবার তৈরিতে নিরাপদ ও মানসম্পন্ন উপকরণ ব্যবহার করতে বলা হয়েছে খাদ্য ব্যবসায়ীদের। খাবার তৈরি, বিক্রয় ও পরিবেশনসহ সকল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ইফতারসহ সকল খাদ্যদ্রব্যে অননুমোদিত রং, সুগন্ধি ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজন হলে স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টর বা স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোক্তাদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে খাবার ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্য গ্রহণ ও পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোঁয়া, খোলা-বাসি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। খাদ্যের নিরাপদতা ও মান নিয়ে সন্দেহ হলে বা অভিযোগ থাকলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ/স্যানিটারি ইন্সপেক্টর বা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।