যমুনা ফিউচার পার্কের প্রথম দোকানের মালিক শাকিব খান। ২০০৮ সালে যখন যমুনা ফিউচার পার্কের দোকান বিক্রি প্রক্রিয়া শুরু হয় যমুনার অফিসে হাজির হন শাকিব এবং শপিং মলটির প্রথম দোকান তথা ০০০১ আইডির দোকানটি ক্রয় করেন।
রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, উদ্ঘাটনের চেষ্টা; এমনই ঝলকে সামনে এলো সানী সানোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সম্প্রতি প্রিয়াঙ্কার গলায় একটি হার দেখা গেছে। গলার হারটি রত্ন দিয়ে সজ্জিত। এটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১০ কোটি ৬৪টি লাখ টাকার বেশি।
তরুণ নির্মাতা তানভীর হাসানের চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’। সেন্সরে জমা পড়েছে সিনেমাটি। কিন্তু বোর্ডের আপত্তির কারণে আটকে আছে মুক্তি। জানা গেছে, ‘মধ্যবিত্ত’ নামের কারণে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে।
অজয় দেবগন অভিনীত সিনেমা ‘শয়তান’ সিনেমাটি গত ৮ মার্চ থেকে ভারতের ২ হাজার ৮০০ প্রেক্ষাগৃহের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। এর আয় ২০০ কোটি ছাড়িয়েছে বলে জানা গেছে।
বলিউড অভিনেতা বোমান ইরানিকে সবাই চেনে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস্’ এর মতো চলচ্চিত্রে অভিনয়ের কারণে। এবার তিনি আসছেন চলচ্চিত্র পরিচালনায়।