কালিয়াকৈরে গ্যাসের আগুনে আরও একজনের মৃত্যু

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় দগ্ধ কমলা খাতুন (৬৫) নামে আরও একজন মারা গেছেন। গতকাল বুধবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে ঘটনাটিতে ১৪ জনের মৃত্যু হলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, কমলা খাতুনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো ১৪ জন রোগী ভর্তি আছে।