রাবেয়ার দারুণ ক্যাচে জুটি ভাঙলেন স্বর্ণা

অস্ট্রেলিয়ার ১১২ রানের সময় অ্যাশলে গার্ডনারকে ফিরিয়ে অজিদের ষষ্ঠ উইকেট তুলে নিয়েছিলেন নাহিদা আক্তার। তার পর কার্যকর জুটি গড়ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহ্যাম। মাঝে নাহিদা একবার খলনায়কও বনে যান। ১৩৫ রানের সময় ক্যাচ ফেলেন সাদারল্যান্ডের।

স্বর্ণার উইকেট পাওয়ার সেই আক্ষেপ দূর করেছেন রাবেয়া খান। প্রথম স্লিপে তার দুর্দান্ত ক্যাচে উইকেট পেয়েছেন স্বর্ণা। ফিরিয়েছেন ২১ বলে ১২ রান করা ওয়্যারহ্যামকে। তাতে ভেঙেছে দুজনের ৩৬ রানের জুটি।

অস্ট্রেলিয়ার ৭ উইকেটের পতন হয় ১৪৬ রানে। ৪২ রানে অপরাজিত থেকে ইনিংস বড় করার চেষ্টায় আছেন আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় সাদারল্যান্ড।