২১৪ রানের লক্ষ্য। তাড়া করতে পারলেই রচিত হবে অজিবধের ইতিহাস। তবে পরিসংখ্যান বলে ভিন্ন কথা। ওয়ানডেতে বাংলাদেশ এর আগে কখনো ২১০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। তাই এই রান টপকাতে পারলে সেটিও হবে নতুন রেকর্ড।
তবে শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। রানের খাতা খোলার আগেই দ্বিতীয় বলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকি। মেগান শুটের ইনসুইঙ্গিং ডেলিভারিতে পরাস্ত হন পিংকি। উইকেটের পিছে হিলির ক্যাচে পরিণত হন।
বাংলাদেশ দ্বিতীয়বার হোঁচট খায় অষ্টম ওভারে। অ্যাশলে গার্ডনার বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে ফেরান মুরশিদা খাতুনকে। ২৪ বলে ২ চারে ১০ রান করা মুরশিদা ক্যাচ দেন স্লিপে বেথ মুনির হাতে।
২১ রানে ২ উইকেট হারিয়ে রেকর্ড লক্ষ্যটিকে আরও কঠিন করে তুললেন ব্যাটাররা।