দেশের অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া এবং বিজ্ঞাপনী সংস্থা, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড; ৩১তম ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠানে ‘ইনোভেটিভ এজেন্সি অব দ্য ইয়ার’ এবং ১৬তম ওয়ার্ল্ড ইনোভেশন কংগ্রেস-এ ‘মোস্ট ইনোভেটিভ কোম্পানিজ’-এর অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে পাওয়া সম্মাননাগুলো মাইন্ডশেয়ারের উদ্ভাবনী মনোভাব, ক্লায়েন্ট সন্তুষ্টি এবং ইন্ডাস্ট্রিতে শ্রেষ্ঠত্বের জন্য নিরলস প্রচেষ্টারই প্রমাণস্বরূপ। ক্লায়েন্টদের বিশ্বাস ও আস্থা মাইন্ডশেয়ার-কে ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদী। বিজ্ঞপ্তি