সিলেট টেস্ট শুরু হচ্ছে। হয়ে গেছে টস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অভিষেক হতে চলেছে এক বাংলাদেশি পেসারের।
বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয় তরুণ পেসার নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। আশা করি সুইং ও সিম মুভমেন্ট থাকবে।’
বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।