হ্যালো পিওর গোল্ড উদ্বোধন করলেন পিবিআই প্রধান

দুবাইে স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের নবপ্রতিষ্ঠিত “হ্যালো পিওর গোল্ড” ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার নয়াপল্টনের রূপায়ন টাওয়ারে নবপ্রতিষ্ঠিত এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান।

এ সময় পিবিআই প্রধান বলেন, ভেজালের ভিড়ে খাঁটি জিনিস পাওয়া খুবই কঠিন। স্বর্ণ ব্যবসায়ের ক্ষেত্রে কথাটি আরো বেশি প্রযোজ্য। সততাই ব্যবসায়ের মূলধন। প্রতিষ্ঠানের কর্ণধার আনোয়ার সাহেব সততা নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে পিবিআই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিবিআই-এর পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আখতার উল আলম, পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাসিম মিয়া। আনোয়ার হোসেনের সহধর্মীনি তার পরিবারবর্গ, গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।