চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকা থেকে সালাহ উদ্দিন লিটন (৪২) নামে এক যুবককে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের দাবি করেছে র্যাব-৭ বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশিয় তৈরি এলজি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটন হাটহাজারী উপজেলার খন্দকিয়া বহাদ্দার বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে।
র্যাবের দাবি, লিটন মাদক ব্যবসার সাথে জড়িত। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। লিটন স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখলের সাথে জড়িত থাকার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে অস্ত্র ব্যবহার করতেন। লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।