নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই গৃহবধূ দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সানারপাড় এলাকার নূরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আইরিন (৩২) ও জান্নাত (২৪)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ আইরিনের স্বামী রুবেল জানান, তিনি পরিবার নিয়ে নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।
বৃহস্পতিবার রাতে তার স্ত্রী রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। এ সময় রান্নাঘরে তার স্ত্রীর সঙ্গে থাকা জান্নাত নামে আরেক প্রতিবেশী গৃহবধূ দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।