ঈদ উপলক্ষে আগামীকাল থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামীকাল রবিবার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

আজ শনিবার (২৩ মার্চ) ঢাকার কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, কাল রবিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

কাল ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।