বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। মানুষ যেন তাদের ভোট দেয়ার অধিকার ফিরে পেতে পারে। এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়। শনিবার (২৩ মার্চ) দুপুরে নরসিংদীর মাধবদীতে প্রয়াত বিএনপি নেতা সমির ভূইয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দরিদ্র মানুষ না খেয়ে আছে। সামান্য ইফতার সামগ্রী নিয়ে ইফতার করবে তার উপায় নেই। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি দিয়ে ইফতার করবে। এই হচ্ছে বাংলাদেশের বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদিন,নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার,শহর বিএনপি সভাপতি আমান উল্লাহ আমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।