মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে কনসার্ট চলাকালে সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এ হামলার পেছনে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (২২ মার্চ) রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
শনিবার (২৩ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল।
ভয়াবহ এ হামলায় এখন পর্যন্ত ১৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। নিহতদের স্মরণে আগামীকাল রবিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন। এছাড়া যারাই এ হামলার পেছনে জড়িত ছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি