২৫০ রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেঁধে রাখার প্রত্যয় নিয়ে তৃতীয় দিনের শুরু করে বাংলাদেশ। এক প্রান্তে খালেদ, অন্য প্রান্তে তাইজুল।
আর শুরুতেই দলকে উইকেট প্রাপ্তির আনন্দ এনে দেন খালেদ আহমেদ। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বিশ্ব ফার্নান্দোকে।
অফ স্টাম্পের বাইরে করা বলে খোঁচা দেন এ নাইটওয়াচম্যান। স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজ সামনে ঝুঁকে দারুণভাবে লুফে নেন ক্যাচ।
৪ রানে বিশ্ব আর ১২৬ রানে ৬ষ্ঠ উইকেট হারায় লঙ্কানরা।