উত্তর কোরিয়ার রাজধানী পিয়ঙ্গইয়ং এ মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জাপানের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল দেশটির। তবে এবার আনুষ্ঠানিকভাবে সেই ম্যাচ বাতিল ঘোষণা করেছে ফিফা।
শুধু বাতিল নয়, শৃঙ্খলা কমিটি এ ম্যাচের জন্য উত্তর কোরিয়াকে ৩-০ ব্যবধানে হারের শাস্তিও ধার্য্য করেছে।
ম্যাচ আয়োজনে অপারগতা প্রকাশের পর শনিবার এ সিদ্ধান্ত জানায় ফিফা। ভিন্ন কোনো ভেন্যু ঠিক করতে না পারা এবং ব্যস্ত সূচীর কারণে শেষ পর্যন্ত বাতিল করা ছাড়া অন্য উপায় ছিল না ফিফার কাছে।
এর আগে শুক্রবার এএফসি অনিবার্য কারণে এই ম্যাচ হবে না বলে জানিয়েছিল।
ফিফার রায়ের ফলে ৩ জয় থেকে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর শীর্ষস্থানে রইলো জাপান। ১ জয় ও ৩ হারে তৃতীয় স্থানে রয়েছে উত্তর কোরিয়া।