পুরনো দামেই ফিরছেন খলিল

আবারও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন উত্তর শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে তার দোকান।

তিনি বলেছেন, লাভ-লোকসান বুঝি না ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। আমি কথা দিয়েছিলাম সেটা রাখবো। প্রতিদিন ২০টি করে গরু জবাই হবে বিকেল পর্যন্ত।

রবিবার (২৪ মার্চ) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি বিষয়ে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খলিল।

এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন, মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে মাংসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে উজ্জল ও নয়ন। উজ্জল ৬৩৫ টাকা মাংসের দর নির্ধারণ করেছেন। কেজিতে ৩৫ টাকা বাড়িয়েছেন তিনি। এদিকে পুরান ঢাকার নয়ন ৫৭০ টাকার মিক্সড মাংস ৬০০ টাকায় বিক্রি করবেন বলে জানান। আর ঝুলানো মাংস ৬৫০ টাকায় বিক্রি করবেন তিনি।