রাজধানীর মানিকদীতে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় ছেলের হাতে মা খুন হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৫৫)। খুনের ঘটনায় ছেলে মোহাম্মদ রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বাবার করা মামলার এজাহারের তথ্য অনুযায়ী তিনি মানষিক ভারসাম্যহীন। তাই আমরা আদালতে তার রিমান্ড আবেদন করিনি। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য আদলতকে বলেছি। গ্রেপ্তারের পর আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে একটি বেসরকারি মেডিকেলে পড়ার সময় রনি মানসিক আঘাত পান। এর পর থেকে তিনি বাসাতেই থাকতেন। অনেকটা উদভ্রান্তের মতো জীবন কাটাতেন।