মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিরঅংক সড়কের মাঝে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই গতকাল আরসিসি ঢালাই দেওয়া হয়। উপজেলা পরিষদ, লৌহজং থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ কার্যালয়ে যাওয়ার প্রধান সড়ক এটি। বিদ্যুতের খুঁটির কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন যানবাহনের চালকসহ স্থানীয়রা