প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গড়ে ওঠা সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগে বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদন ড. আবদুস সোবহান গোলাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গতকাল রবিবার রাজধানীর খামারবাড়ি মিল্কী অডিটরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. গোলাপ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের বুকে লালন করতে পারলে সংগঠনে বিভক্তি থাকবে না। সব নেতাকর্মীদের বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতি অন্বেষণ করতে হবে।’
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হারুন উর রশীদ সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাটি ও মানুষের অধিকার আদায় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তালুকদার সারোয়ার আলম, অ্যাডভোকেট এফএম জাকির হোসেন, জিএইচএম কাজল, যুগ্ম সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, মো. সোহেল রানা, আবুল কালাম আজাদ, মো. মজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি