খুলনায় পূজা চেরীর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

মাকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন অভিনেত্রী পুজা চেরী। গতকাল প্রয়াত হয়েছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়। এদিন সকাল ১১ টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল ঝর্ণা রায়। সেখানে পনেরদিন চিকিৎসাধীন ছিলেন। ৭ দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। রবিবার বাসায় তিনি মারা যান। এদিকে পূজার মাকে খুলনার গাজীরহাটের শ্মশানে দাহ করা হয়েছে

সেখানেই পূজা চেরীর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দাহর শেষ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন পূজা চেরী।

ফেসবুকে তিনি লিখেছেন, শেষ। শেষ শিরোনামে লিখেছেন, যেখানেই থাকো ভালো থেকো মা আমার। একটা আবদার তোমার কাছে , চলে গেছো বলে ভুলে যাবে তা কিন্তু হবে না প্রতিদিন আমার খোঁজ নিতে হবে। হয়তো মেসেঞ্জারে প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাস করবে না “পূজা আসতে কি দেরী হবে?” আমার পাশে এসে বসো তাতেই আমি বুঝে নিবো। আর আরেকটা কথা শোনো ওইখানে কিন্তু বেশি মিষ্টি খাবে না  সুগার বেড়ে যাবে। আচ্ছা তাহলে থাকো মামুনি।

পূজা চেরীর মায়ের মৃত্যুতে সামাজিক মাধ্যমে অনেক তারকা ঐ সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন।