জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি

গণহত্যা ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত অপরাধের দায়ে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। গত ৭ অক্টোবর থেকে পরিচালিত ইসরায়েলের সামরিক অভিযানকে নজিরবিহীন মানবতাবিরোধী, দানবিক ও নৃশংস বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ। গতকাল সোমবার বেলা ১১টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ দাবি জানিয়েছেন। 

ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মাধ্যমে মহাসচিবকে স্মারকলিপি পাঠানো হবে।  সমাবেশে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদসহ বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতারা।