বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক ও ব্যবসায়ী আলহাজ হারুন উর রশিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার রামকৃষ্ণদী গ্রামে এ অনুষ্ঠান হবে। নাজমা হারুন সমাজ কল্যাণ সংস্থার (নাহাসক) পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। ২০২০ সালের ২৫ মার্চ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন স্বজনরা। বিজ্ঞপ্তি