কাপড় কাচতে শিশুকে সঙ্গে নিয়ে পুকুরে যান মা, অতঃপর...

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে আলফাকুন জাহান নেহা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নে শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নেহা ওই গ্রামের সুজন আলী ও রাখি খাতুন দম্পতির মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা কাপড় কাচার জন্য নেহাকে সাথে নিয়ে বাড়ির পূর্ব পাশে পুকুরে গিয়েছিলেন। কাপড় কাচা শেষে মেয়েকে নিয়ে আসার কথা মনে ছিল না। দাদি নেহাকে খোঁজ করলে খোজাখুজি শুরু করে সবাই। ওই পুকুরে গিয়ে পানিতে খোঁজাখুজি শুরু করলে নেহার লাশ পাওয়া যায়। তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।