মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরের ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু মেলা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নতুন কারিকুলামে বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিজ্ঞতায় ২৬ মার্চ শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু মেলা’র আয়োজনের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে ও মহান স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে সহকারী শিক্ষক রুহুল আমীনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে শিক্ষার্থীরা।
অপরদিকে, বেলা ১২টার দিকে সখীপুর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আগুন নেভানোর কৌশল ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে মহড়া ও প্রশিক্ষণ হয়।