একাদশে নেই মার্তিনেজ, অভিষেক বেনিতেজের

কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে তারা। বিশ্বকাপ জেতা কোচ লিওনেল স্কালোনি আগেই বলেছিলেন এই ম্যাচকে ঘিরে তিনি বেশকিছু পরিবর্তন আনতে চান। সেটাই দেখা গেল ঘোষিত একাদশে। 

আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজের। এই ম্যাচে বেঞ্চে থাকবেন বিশ্বকাপ মাতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩১ বছর বয়সী এই গোলরক্ষক খেলেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোফেনে। 

এদিকে কোস্টারিকার বিপক্ষে রক্ষণভাগে দুই পরিবর্তন আনছেন কোচ স্কালোনি। পরিবর্তন আছে মধ্যমাঠ ও আক্রমণ ভাগেও। আগের ম্যাচে খেলা ডি পল ও পারাদেসকে বসিয়ে একাদশে জায়গা করে দেয়া হয়েছে ম্যাক অ্যালিস্টার ও গারনাচোকে। আর প্রথমবারের মতো জাতীয় দলে শুরুর একাদশে জায়গা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। 

আর আক্রমণে লাউতারো মার্টিনেজের বদলে একদশে জায়গা পেয়েছেন ম্যানসিটির তারকা জুলিয়ান আলভারেজ। অধিনায়কের আর্মব্যান্ড যথারীতি থাকছে আনহেল ডি মারিয়ার হাতে।