আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক 

আজ বুধবার (২৭ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি পরিদর্শনে আসেন। তিনি এ সময় অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।

ইকোনমিক জোন পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ ব্যবসায়ীক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে এর গুরুত্বের মূল্যায়ন করেছেন তিনি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।