বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের উদ্যোগে এতিমখানায় পণ্য বিতরণ

পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন এতিমখানায় পণ্য বিতরণ করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ মার্চ) মিরপুর ৬নং সেকশনের মাদ্রাসায়ে দারুল উলূম ও ইয়াতিমখানা এবং মিরপুর ১৪ নং সেকশনের জামেউল উলুম মাদ্রাসায় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে ভোজ্য তেল এবং চাল বিতরণ করা হয়।

এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর প্রদান করা পণ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।