বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে বার কাউন্সিলে আলোচনা সভা 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাতেন ও  কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। 

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আইনজীবীদেরকেও স্মার্ট মানসিকতা ও ভাবনাকে কাজে লাগাতে হবে। বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদেরকে সমষ্টিগতভাবে আরও কাজ করতে হবে। আইনজীবী-বিচারপ্রার্থী মানুষদের ভালোবাসতে হবে। একই সঙ্গে আইনজীবীদের পেশার মানও আরও বাড়াতে হবে। বার কাউন্সিলের সচিব আবদুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার উপ সচিব আফজাল-উর রহমান।