গত কদিন ধরেই দুই নায়িকা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। চার দিন আগে ছিল নায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান বীরের জন্মদিন। ঘটনার সূত্রপাত ওই দিন থেকেই। অভিনেত্রী শবনম বুবলী ওই দিন রাতে সন্তানকে নিয়ে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও পুরোটাই কপি বলে পোস্ট দেন পরীমণি।
মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে নিয়ে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। পরীর এমন দাবির বিপরীতে পাল্টা পোস্ট দেন বুবলী। সেই আগুনে ঘি ঢেলে দেন পরীমণির কাছের এক নারী পরিচালক। তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনম বুবলী ও তার সন্তানকে শুভ কামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্ট।
এটা দেখে ক্ষিপ্ত হন, পোস্ট দেন ফেসবুকে। অনেকেই তার পোস্ট দেখে বলছেন ফের কী হলো এ নায়িকার! পরীমণি তার পোস্টে লেখেন, যে বা যারা আমার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো। এক টেলিভিশন উপস্থাপক ও চিত্রনাট্যকারকে মেনশন করে পরী শেষ করেন সেই ফেসবুক পোস্ট। তিনি লেখেন, আপনার কথা আমি আগে শুনিনি। তার ফল পেয়েছি এত দিনে। আপনি সঠিক ছিলেন।