সহজ ক্যাচ ছাড়লেন জয়, জীবন পেলেন মাদুশকা

ইনিংসের ৬ষ্ঠ ওভারেই টেস্ট অভিষেক উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। তার করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়ে যায় নিশান মাদুশকার ব্যাট।

কিন্তু স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। বেঁচে যান মাদুশকা।

মাদুশকা তখন ৯ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী দিমুথ করুনারত্নে ছিলেন ৪ রানে। দলীয় রান ছিল ১৩।

মাদুশকা জীবন পাওয়ার পর ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান শ্রীলঙ্কার।