প্রথম সেশন উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় সেশন শুরুর পর দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বল কাভারে খেলেছিলেন করুনারত্নে। অন্য প্রান্তের ব্যাটসম্যান নিশান মাদুশকা ২ রান নিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।
করুনারত্নে তাকে ফেরত পাঠান। কিন্তু মাদুশকা ক্রিজে ফেরার আগেই সীমানা থেকে হাসানের দুর্দান্ত থ্রো পান উইকেটকিপার লিটন দাস। রান আউট করে দেন মাদুস্কাকে। ৫৭ রানে আউট হন মাদুশকা।
দ্বিতীয় সেশনে ইনিংসের ৪১তম ওভারে খালেদ আহমেদকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে ফিফটি তুলে নেন দিমুথ করুনারত্নে। টেস্টে এটি তার ৩৭তম ফিফটি।
৪৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১৫৭। হারিয়েছে তারা ১ উইকেট। দিমুথ করুনারত্নে ৬২ ও কুশল মেন্ডিস ৩৪ রানে অপরাজিত আছেন।