করুনারত্নেকে সেঞ্চুরি বঞ্চিত করে হাসানের প্রথম উইকেট

প্রথম সেশনে ২২তম ওভারে সাকিব আল হাসান ক্যাচটি নিতে পারলে তখনই দিমুথ করুনারত্নের উইকেটটি পেয়ে যেতেন হাসান মাহমুদ। ক্যাচটি নিতে না পারায় টেস্টে প্রথম উইকেটের দেখা পেতে হাসানের অপেক্ষা বেড়েছে।

শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ৫৬তম ওভারে হাসানের বলে প্লেড অন হয়ে বোল্ড হন করুনারত্নে। টেস্ট অভিষেকে এটাই প্রথম উইকেট হাসানের। ১২৯ বলে ৮৬ রানে আউট হলেন করুনারত্নে।

আপাতত করুনারত্নেকে সেঞ্চুরি বঞ্চিত করাই হাসান মাহমুদের স্বস্তি। ৫৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৬৫ ও ম্যাথিউস ১ রানে অপরাজিত থেকে গেছেন চা বিরতিতে।