বৈশ্বিক বিভিন্ন কারণে বৃদ্ধিপ্রাপ্ত দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার কাছে রাখার জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এ কাজে সফল হওয়া রাতারাতি সম্ভব নয় বিধায় সরকার বিভিন্নভাবে দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।
শনিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, সব সমস্যা ও সংকটে আপনাদের পাশে আছি। কভিড-১৯ এর সময়েও আমরা জনগণের পাশে ছিলাম। ভবিষ্যতে যেকোনো সংকটেও জনগণের পাশে থাকব। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।