চট্টগ্রাম টেস্ট

কালো মেঘে ছেয়ে থাকা আকাশের মধ্যেই চলছে দ্বিতীয় দিনের খেলা

চট্টগ্রাম শহরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে সকালে। এখন আকাশজুড়ে কালো মেঘ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে গতকাল শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১৪ রান। 

চট্টগ্রামের আকাশে মেঘ আছে। তবে বৃষ্টি নেই বলে ঠিক সময়েই শুরু হয়েছে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। 

দিনের প্রথম ওভারটি করছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তিনি বল করছেন তিনটি স্লিপ নিয়ে। প্রথম বলেই দিনেশ চান্দিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। 

দিনের শুরুর আধঘণ্টায় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ভাগ্যকেও পাশে পায়নি তারা। কিছুটা সৌভাগ্যের ছোঁয়া নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ধানাঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল।

প্রথম টেস্টের ব্যর্থতা ঝেরে চট্টগ্রামে রানের দেখা পেলেন চান্দিমাল। ৮৭ বলে পূর্ণ করলেন পঞ্চাশ। বাংলাদেশের বিপক্ষে তার চতুর্থ ফিফটি এটি। এর সঙ্গে সেঞ্চুরি আছে ৫টি। সব মিলিয়ে তার ২৬তম ফিফটি।

ফিফটির দুয়ারে দাঁড়িয়ে ধানাঞ্জয়া ডি সিলভা। ৬৬ বলে ৪৭ রানে অপরাজিত লঙ্কান অধিনায়ক। ১০২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান।