পৃথিবীর সবচেয়ে পুরাতন ক্রিকেট ম্যাগাজিন উইজডেন এবং ক্রিকেটের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা পুরস্কার ‘উইজডেন ফটোগ্রাফ অব দ্য ইয়ার ২০২৩’ -এ প্রথম রানার আপ হয়েছেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রী সমীরণ চক্রবর্তী। ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় তুরাগ নদীর চরে একদল তরুণের ক্রিকেট খেলার ছবি তুলে তিনি এ পুরস্কার জিতেছেন।
সমীরণ চক্রবর্তী ২০১৭ সাল থেকে ছবি তোলা শুরু করেন। পাশাপাশি ছবিও আঁকেন। বর্তমানে ডকুমেন্টারি ফটোগ্রাফি নিয়ে প্রফেশনাল ডিপ্লোমা করছেন কাউন্টার ফটো- সেন্টার ফর ভিজুয়াল আর্টস নামক ঢাকার একটি ফটোগ্রাফি স্কুলে।
এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু প্রতিযোগিতায় বিজয়ী হন এই সমীরণ। এছাড়াও বিভিন্ন প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তার তোলা বিভিন্ন ছবি।