ঘরের মাঠে দুই ম্যাচ খেলে আইপিএলে এবার প্রথমবার চেন্নাই থেকে বাইরে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। দিল্লিতে তৃতীয় ম্যাচ খেলতে নামছে প্রথমবার। তবে টস জিততে পারেননি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। প্রথমে ফিল্ডিং করতে হবে। অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে চেন্নাই। অর্থাৎ প্রথম দু ম্যাচের মতো এ ম্যাচেও খেলছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।
৪ উইকেট নিয়ে শুরু করেছিলেন মোস্তাফিজ নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে। পরের ম্যাচেও তিনি পান দুই উইকেট।
পুরনো দলের বিপক্ষে খেলতে নামছেন মোস্তাফিজ। গতবার তিনি এই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন
দিল্লি ক্যাপিটালসে পরিবর্তন আছে দুটি। পৃথ্বী শ আর ইশান্ত শর্মা খেলবেন।