সৌদি আরব

মরুভূমিতে পিকআপ উল্টে ৪ প্রবাসী নিহত

সৌদি আরবের উত্তর-পশ্চিমের শহর তাবুকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

সৌদি সংবাদমাধ্যম আল মারসদের বরাতে গালফ নিউজ জানিয়েছে, গতকাল শনিবার তাবুক থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিক বোঝাই একটি পিকআপ ট্রাক উল্টে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় অনেকে গাড়ির পেছনের দিকে বসেছিলেন।

খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।