বঙ্গবন্ধুর সমাধিতে ডিইউজের নতুন কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি।

গতকাল রবিবার দুপুরে সংগঠনের দুই সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহসভাপতি ইব্রাহিম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, এ এম শাহজাহান মিয়া, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, অঞ্জন রহমান, সুনীতি কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ডিইউজে নেতারা বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। এরপর তারা সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।