নাশকতার মামলায় নারায়ণগঞ্জ বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ স্থানীয় পর্যায়ের ৪৫৫ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। গতকাল রবিবার বিচারপতি মো. ইকবাল কবিরের নেতৃত্বে গঠিত অবকাশকালীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিনের এ আদেশ দেয়।
আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, মাহবুবুর রহমান খান ও নুরুল হুদা।