দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসভা, প্রচারণা, পোস্টার ইশতেহার প্রণয়নে আওয়ামী লীগ ২ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ১২০ টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে কাজী জাফর উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচনী ব্যয় জমা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
নির্বাচনী ব্যয় জমা দেওয়ার পর এইচ এন আশিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লীগের মোট নির্বাচনী ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৩৮ টাকা। আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দলীয় তহবিল থেকে নির্বাহ করেছে।’