ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর পরিবারের নামে প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশন উদ্যোগে ১৫০ জন ইমাম ও শিক্ষকদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক, মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিছবা উদ্দিন প্রমুখ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মরত ইমাম ও শিক্ষকদের লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিছবা উদ্দিন।