আজ চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়ার। তৃতীয় সেশনে ৩৩ ওভারে ১৩৬ রান তুলতে ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাতে খেলাটা পঞ্চম দিনে নিয়ে গেছে বাংলাদেশ।
এই সেশনে সাকিব আল হাসান (৩৬), লিটন দাস (৩৮) ও শাহাদাত হোসেনের (১৫) উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*)।
হার দেখছে বাংলাদেশ। হাতে ৩ উইকেট রেখে জয় থেকে এখনো ২৪৩ রানের দূরত্বে বাংলাদেশ। নিশ্চিত হার চোখ রাঙাচ্ছে। তবু আগামীকাল পঞ্চম ও শেষ দিনে ক্রিজে যতক্ষণ সম্ভব টিকে থাকাই লক্ষ্য হবে বাংলাদেশের।