মার্চে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

রেমিট্যান্স প্রবাহে ভাটা হলেও রপ্তানিতে সুখবর। সদ্য সমাপ্ত মার্চ মাসে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৫১০ কোটি ২৫ লাখ ডলার। গত বছরের একই মাসের চেয়ে এ আয় ১০ শতাংশ বেশি। মূলত তৈরি পোশাক পণ্যের চালান বৃদ্ধি পাওয়ায় রপ্তানি বেড়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে, একক মাস হিসাবে মার্চে রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।

অর্থবছরের প্রথম নয় মাসে ৪ হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি। রপ্তানি আয় বেড়েছে তৈরি পোশাক, কৃষি, প্লাষ্টিক খাতে। অর্থবছরের ৯ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৫ ভাগ।

বিপরীতে আয় কমেছে কমেছে হোম টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্যে। চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।