মেসি-ইনিয়েস্তাদের প্রিয় কমিকের শেষ সংস্করণ প্রকাশ

সালটা ১৯৮১, জাপানে প্রকাশিত হয় ফুটবল কমিক 'ক্যাপ্টেন সুবাসা'। ১১ বছর বয়সী সুবাসা ওজোওরা তার বন্ধু আর ফুটবল নিয়ে শুরু হয়েছিল ক্যাপ্টেন সুবাসার যাত্রা।  

ধীরে ধীরে জাপান ছাড়াও বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ছড়িয়ে যায়। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তারও প্রিয় এই কমিক।

জাপানে ক্যাপ্টেন সুবাসার ৭০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। ফলে বহুল বিক্রীত কমিক গুলির একটি হিসেবে জায়গা করে নেয় ক্যাপ্টেন সুবাসা। পরবর্তীতে অ্যানিমেশনও হয় ক্যাপ্টেন সুবাসার।

ক্যাপ্টেন সুবাসা কমিকের শেষ ছাপা সংস্করণ আজ প্রকাশ করা হয়েছে জাপানে।

ক্যাপ্টেন সুবাসার কাহিনী এখানেই শেষ নয়। ক্যাপ্টেন সুবাসার কার্টুনিস্ট ইওশি তাকাহাসি জানান, মেসি-ইনিয়েস্তাদের প্রিয় কমিকটি ছাপা কপি আর বের না হলেও অনলাইন সংস্করণ চলবে।